প্রত্যেকটা জিনিসের একটা মেয়াদ থাকে যা শেষ হয়ে গেলে ঐ জিনিসের প্রয়োজন আর
থাকে না। আদর্শলিপি তে পড়া কিছু নীতিবাক্যের অবস্থাও হয়েছে মেয়াদউত্তীর্ন
পন্যের মতই। তেমন একটা বাক্য হল "অসির চেয়ে মসি বড়" অর্থাৎ তলোয়ারের চেয়ে
কলম শক্তিসালী। আরো স্পষ্ট করলে অস্ত্রের চেয়ে কলম শক্তিশালী। কিন্তু আসলেই
কি তাই? বর্তমান জামানায় অস্ত্র যার রাজত্ব তার। আপনার কাছে অস্ত্র থাকা
মানে আপনি একজনকে অন্ন বস্ত্র বাসস্থানের নিশ্চয়তা দিতে পারবেন। কিন্তু এই
যুগে আপনি কলমধারী হন তাহলে আপনি নিজকে নিশ্চিতভাবেই বেকুব
ভেবে নিতে পারেন। আপনি যত শিক্ষিত হন না কেন রাস্তায় সালাম সন্মান কিন্তু
ওই অস্ত্রধারী ই পাবে। রাষ্ট্রীয় সামাজিক সুযোগ সুবিধাও ওই অস্ত্রধারী ই
বেশী পাবে। This is The Rule of This Era.... মাঝে মাঝে আপনাকে অস্ত্রধারী র
ধাওয়ায় কলম নিয়ে ডাষ্টবিনেও লুকানো লাগতে পারে। একটা ছড়া মনে পড়ে গেল
"অসির চেয়ে মসি বড় কে বলেছে ভাই.... অসির যুগে মসিধারীর কোনো সুযোগ নাই"
হয়তো সময় বদলাবে....আবার মসিধারীরাই হয়তো স্বীয় মর্যাদা ফিরে পাবে...অপেক্ষায় রইলাম।
কপি-Tariqul Islam Tariq ফেসবুক
হয়তো সময় বদলাবে....আবার মসিধারীরাই হয়তো স্বীয় মর্যাদা ফিরে পাবে...অপেক্ষায় রইলাম।
কপি-Tariqul Islam Tariq ফেসবুক

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন