======খোলা মনে,খোলা আবেদন।========
বরাবর,
মাননীয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী।
গণ-প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।

বিষয়ঃ চট্টগ্রামের লোহাগাড়ায় মোটর সাইকেল ব্যবহারকারীদের হেলমেড ব্যবহারে বাধ্য করার প্রশাসণিক নির্দেশনা প্রসংঙ্গে।
স্যার,
আমি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার রাজনৈতিক পরিচয় বিহীন অক্ষ্যাত একজন সাধারণ স্থায়ী বাসিন্দা।আমার সব চেয়ে বড় পরিচয়..............আমি কারও ভাই,কারও বন্ধু,কারও বাবা,কারও সন্তান, আবার কারও আপণজন।
তাই আমার ব্যক্তিগত স্বার্থে আপনার কাছে আমার এই লিখা-..............
লোহাগাড়া ১টি প্রবাসী ও ধণী বহুল এলাকা।এখানে প্রয়োজন বা অপ্রয়োজনে মোটর সাইকেল ব্যবহার করাটা অনেকটা সাভাবিক ব্যাপার।এবং পূণবয়স্ক ব্যক্তিগতগন একটু নিয়ত্রিতভাবে মোটর সাইকেল ব্যবহার কররেও, উড়তি বয়সের ছেলেরা সব সময় অনিয়ন্ত্রিতভাবে মোটর ব্যবহার করে থাকে।যার ফলাফল স্বরূপ গত ১৬ই অক্টোবর এখই পরিবারের ৩ সন্তান নিহত হয়।
আমার মূল কথা হচ্ছে-..........
গত ৫ বছরে আমাদের চট্টগ্রামের লোহাগাড়ায় মোটর সাইকেল দুর্ঘটনায় বিশিষ্ট ব্যক্তিসহ প্রায় ২০জনের অধিক ব্যক্তি নিহত হয়েছে এবং এরা সবাই দুর্ঘটনা অবস্থায় মাথায় হেলমেড না থাকাতে মাথায় আঘাত জনিত কারনে মৃত্যু হয়েছে।
আমরা দীর্ঘদিন যাবৎ লোহাগাড়ার মোটর সাইকেল ব্যবহারকারীদের হেলমেড ব্যবহারে জন-সচেতনতা ও হেলমেড ব্যবহারে বাধ্য করার লক্ষ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশাসণিক দৃষ্টি আকর্ষন করার পরও প্রশাসনের পক্ষ থেকে কোন প্রকার পদক্ষেপ লক্ষ্য করিনি।
এমত অবস্থায় মোটর সাইকেল দুর্ঘটনায় অপ-মৃত্যু রোধে লোহাগাড়ার মোটর সাইকেল ব্যবহারে হেলমেড পড়ার বাধ্য বাধকতার প্রশাসনিক কঠোর নির্দেশনা কামনা করছি।
ইতি-
লোহাগাড়াবাসীর পক্ষে-
মুহাম্মদ ওমর ফারুক।
এডমিন-
We love to see dreams(আমরা সপ্ন দেখতে ভালবাসি)(ফসবুক গ্রুপ)

