শনিবার, ১১ জুলাই, ২০১৫

একটুর জন্য রক্ষা পেল "কিরণমালা"।



কিরণমালা নামের ভারতীয় থ্রীপিচ কিনে না দেয়ায় বাবার সাথে অভিমান করে মহেশখালীতে এক কিশোরী বিষ পানে আত্মহত‌্যার চেষ্টা চালিয়েছে। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার ৯ জুলাই মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের বানিয়া কাটা গ্রামে। আতœহননের চেষ্টাকারী কিশোরীর নাম জান্নাত বেগম (১৪)। সে ওই এলাকার ফরিদুল আলমের মেয়ে।

এলাকাবাসী সুত্রে জানা যায়, কিশোরী জান্নাত বেগম বৃহস্পতিবার সকালে তার বাবা ফরিদের কাছে কিরণমালা থ্রীপিচের জন্য বায়না ধরে। টাকার অভাবে বাবা মেয়েকে কিরণমালা কিনে দিতে অপারগতা প্রকাশ করায় বাবা মেয়ের সাথে ঝগড়া বিবাদ শুরু হয়। এক পর্যায়ে বাবা মেয়েকে বকুনী ও মারধর করে। এতে কিশোরী জন্নাত বেগম অভিমান করে গতকাল সকাল ১১ টার দিকে কিটনাশক পান করে আত্মহত‌্যার চেষ্টা করে। বিষপানের বিষয়টি জানার পর তাকে দ্রুত চিকিৎসা করায় সে প্রাণে বেচে যায় বলে প্রত্যাক্ষদর্শী এলাকাবাসীরা জানান।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন