বুধবার, ১৭ মে, ২০১৭

তানভীর হাসান জনি'র নতুন কবিতা "স্বপ্ন"

======স্বপ্ন=======

চাইলেই আকাশ ছোঁয়া যায় না,
 তবুও চাইতে পার,
 উড়ার শক্তি মেলিলে ডানা।

 ইচ্ছেতেই ডানা মেলে না,
 তবুও ইচ্ছে রাখ,
স্বপ্ন দেখিতে নাইকো মানা।

 খুঁজলেই সুখের দেখা মিলে না,
 তবুও খুঁজে দেখ,
 স্বপ্ন সে তো সুখের ঠিকানা। 

 বাড়ালেই হাত চাঁদ পাবে না,
 তবুও বাড়াতে পার,
 বিশ্বাসের নীড় আপন বাসনা।
===================
তানভীর হাসান (জনি)

শুক্রবার, ১২ মে, ২০১৭

ছোট ভাই তানভীর হাসান (জনি)'র কবিতা=="অনুভুতি"

======অনুভূতি=====


রাখো তুমি মরুর বুকে পা,
জলন্ত বালির ছোয়া পাবে।
ভাসিয়ে দাও সাগর জলে গাঁ,
ঢেউয়ের আঘাত জানান দিবে।
পাত আকাশের ঐ মেঘে কান
বজ্র গর্জন শুনতে পাবে।
দেখাও পাথরকে নিজ অভিমান
নিরবতার দেখা মিলবে।
মগ্ন কর আবেগে নিজ প্রাণ
বিলুপ্ত কান্না সঙ্গ দিবে।

=============
 তানভীর হাসান (জনি)

মঙ্গলবার, ১৭ জানুয়ারি, ২০১৭

এমপি নদভী’র অভিযোগ ও পরামর্শ বক্স



লোহাগাড়া উপজেলা কার্যালয়ের সামনে অভিযোগ পরামর্শ বক্স স্থাপন লোহাগাড়া-সাতকানিয়ার এমপি সাহেব এর একটি যুগ উপযোগী যুগান্তকারী সিদ্ধান্ত।সেবাটির সঠিক সৎ ব্যবহারে নাগরিক সমস্যা সমাধান নাগরিক সমস্যা সমাধানে নাগরিক পরামর্শ গুলো লোহাগাড়ার উন্নয়ণে এক নতুন মাইনফলক হতে পারে।আমরা সাধারণ নাগরিকগন ওনার এই উদ্যোগটি কে স্বাগত জানাচ্ছি এবং লোহাগাড়ার নাগরিকগনকে এই সেবাটি গ্রহনের পরামর্শ জানাচ্ছি


প্রত্যাশাঃ-নাগরিক সেবা আরো তরান্নিত করার লক্ষ্যে উক্ত সেবাটি প্রতিটি ইউনিয়নসহ লোহাগাড়ার গুরুত্বপূর্ণ স্থান গুলোতে চালুর প্রত্যাশা জানাচ্ছি।সাথে আরো প্রত্যাশা জানাচ্ছি এই সেবাটি নিয়ন্ত্রক হিসাবে লোহাগাড়ার ক্লিন ইমেজদারী ব্যক্তিদের সমন্নয়ে একটি নিয়ন্ত্রক কমিটি গঠনের।

শনিবার, ১৪ জানুয়ারি, ২০১৭

লোহাগাড়া-সাতকানিয়ার এমপি সাহেব এর প্রতি ধন্যবাদ ও প্রত্যাশা।



শুরুতে বলে রাখি আমি কোন  দলের কর্মীও না,আবার কোন ব্যক্তি বা প্রতিষ্টানের মুখপাত্রও না।লোহাগাড়ার সাধারন একজন হয়েই আমার এই লিখা।লিখাটা আমার আরো ৪মাস আগে লিখা জরুরী ছিল,কিন্তু সময়মত লিখতে না পারায় দূঃখ প্রকাশ করছি।আমাদের এমপি সাহেব কতৃক লোহাগাড়ার উল্লেখ্য যোগ্য যত উন্নয়ণ মূলক কাজ হয়েছে এর মধ্যে আলোর ঘাট রোড সংস্কার অন্যতম।১ম সংস্কারের প্রায় ১০ বছর পর গত ৪/৫মাস আগে আমাদের এমপি সাহেব কতৃক এই রোডটি পুনঃসংস্কার করা হয়েছে।এই রোডটি সংস্কারের অভাবে আমরা আলোর ঘাট ব্যহারকারীদের দীর্ঘদিন কষ্ট ভোগ করতে হয়েছিল,যা মনে পড়লে এখনো ঘা চমকে উঠে।
আলোরঘাট রোড ব্যবহারকারীদের কষ্ট লাগোব করার জন্য আমরা এমপি সাহেব এর প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।এবং সাথে সাথে এইও দাবী জানাচ্ছি, আপনার দ্বারাবাহিক উন্নয়ণের অংশ হিসাবে আলোরঘাট রোডের বাকি অংশ গুলো সংস্কারের উদ্যোগী হবেন।

রবিবার, ১ জানুয়ারি, ২০১৭

এভারগ্রীন প্রেমিক কবি সোলাইমান ভাই এর কবিতা

লোহাগাড়ার সর্বাধিক জনপ্রিয় ও আলোচিত এভারগ্রীন প্রেমিক কবি সোলাইমান ভাই এর লোহাগাড়ার প্রকৃতি নিয়ে বহু স্পনসর সমৃদ্ধ কবিতা===
===============================

ডলুর বুকে পরম সুখ

(কবি মুহাম্মদ সোলাইমান)
আমাদের লোহাগাড়া ছায়া ঘেরা ডলু নদী,
ছবিতে বিস্ময় আনমনাও কভু থাকি যদি।
ছবিতে যেমন, অপরূপও তেমন, সুশোভিত গ্রাম,
পল্লী প্রকৃতি, নয়ন জুড়ানো বিখ্যাত নাম।
ডলুর বুকে, পরম সুখে, জেগেছে নতুন চর,
হাজার ইতিহাস সাক্ষি রেখেছে, কে আপন পর।
শত অন্যায় জুলুম শাসন হজম করেছে ডলু,
থামেনি কভু বয়ে চলেছে, জীবন করেছে আলো।
ডলুর পাড়ে, ঝোঁপে ঝাঁড়ে, ফুটেছে শিউলি ফুল,
নিরালায় ভাবি, সফলতার চাবি, হবেনা স্বপ্ন ভুল।
নয়ন জুড়ানো, হাসি ছড়ানো, আমাদের ডলু নদী,
শত সংগ্রামে, ডলু খাল নামে, বয়েছে নিরবধি।
বাল্যকালে বাপ-দাদারা মনের সুখে নদীতে বাইত জাল,
অচেনা এখন ডলু নদী, শুভ নববর্ষ ২০১৭ সাল।।