আজ লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতি
আমার সম্মান,শ্রদ্ধা ও ভালবাসা হাজার গুন বেড়ে গেছে। ধন্য আমি লোহাগাড়াবাসী হয়ে,ধন্য
আমরা জনাব ফিজনুর রহমান এর মত একজন নীতি নির্ধারক পেয়ে। ধন্যবাদ লোহাগাড়ায় মোটর সাইকেল
দুর্ঘটনায় নিহত পরিবারের পক্ষ হয়ে,ধন্যবাদ মোটর সাইকেল ব্যবহারীদের পরিবারের পক্ষ হয়ে।
খবরঃ আজ ১৩ এপ্রিল সকাল থেকে
লোহাগাড়া বটতলী মোটর ষ্টেশনের সাউন্ড হেলথ হাসপাতালের সামনে এ অভিযান পরিচালনা
করছেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ফিজনূর রহমান। হেলমেটবিহীন মোটরসাইকেল
চালকদের কাছ থেকে ২০০ টাকা করে জরিমানা আদায় করা হচ্ছে।
উল্লেখ্যঃ গত ৫ বছরের আমাদের
লোহাগাড়া মোটর সাইকেল দুর্ঘটনায় কমপক্ষে ৩৫জন লোক নিহত হয়েছে এবং এর সিংহ ভাগ
মাথায় হেলমেড না থাকাতে মাথায় আঘাত জনিত কারনে নিহত হয়েছে।