রবিবার, ১২ জুলাই, ২০১৫

আমার বাবা ATM BOOTH নয়।

আমি ৭.৫% ভ্যাট দিতে রাজি আছি!এর আগে সরকার আমাকে গ্যারান্টি দিতে হবে যে, বাংলাদেশের প্রত্যেকটা প্রাইভেট বিশ্যবিদ্যালয়ের ছাত্রের তাদের নিজ নিজ যোগ্যতায় চাকরী হবে এবং সেই চাকরীতে পাবলিকের ছাত্রদের তুলনায় প্রাইভেটের ছাত্রদের বেতন বেশি হবে।
আর যদি গ্যারান্টি না দিতে পারে তাহলে সরকারকে পদত্যাগ করতে হবে কেন সবাইকে দেশে শিক্ষার সুযোগ দিতে পারেনি স্বাধীনতার ৪৫ বছর পরও।দেশে কি মেধার অভাব?কখনোই না।একটা সিটের জন্য কেন ৭০-২৫০ জন লড়তে হবে।একজন চান্স পাবে এক সিটে তাই বাকি ২৪৯ জনের কি মেধা নাই?যদি না থাকে তাহলে তাদেরকে কেন ভাল রিজাল্ট দিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবার অনুমোদন দেয়া হল?
জানি কোনটারই উত্তর নাই, কারন দুর্নিতিতে প্রথম হয়ে ছত্রানুপাতে বিশ্ববিদ্যালয় তৈরি করার সুযোগ ছিলনা।সেটা বি এন পি বা আওয়ামীলীগ।(মাফ করবেন আমি কোন রাজনীতি করিনা) বিষয়গুলা নিরপক্ষভাবে নিবেন।উন্নত বা উন্নয়নশীল দেশগুলোতে যখন শিক্ষা প্রসারের জন্য শত শত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে,বিনা মুল্যে শিক্ষা দেয়, সেখানে আমাদের উচ্চাভিলাষী মন্ত্রীরা দেশের শিক্ষার উপর ভ্যাট বসায় পন্যের মত।মুখে মুখে গলা ফাটায় শাক্কা জাতির মেরুদন্ড,শিক্ষাই একটা জাতী কে উন্নতির চরম শিখরে পৌছাতে পারে!এসব ফাকা বুলি বন্ধ করেন।
এসব ছাড়পোকারা বোঝে কেবল রক্ত শোষন,এখানে অনেক নিম্নবিত্ত বাবাদের রক্তে,কষ্টে, ঘামে অর্জিত অল্প কিছু টাকার মর্ম বোঝেনা। সাহস থাকলে পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্যও একই আইন করা হোক!দুইদিনের মধ্যে বিশ্ব পর্যন্ত জেনে যাবে।প্রাইভেটের ছাত্র ছাত্রীরা রাজনিতির সাথে জড়িত নয় বলে তাদের আন্দোলনের কোন দাম দিচ্ছেনা সরকার।কিন্তু তারা তো প্রত্যেকজনে একেক টা ভোটার,তারাও সবার মত ভোট দেয়,এই কথাটাও মাথায় রাখতে হবে।এবং পাবলিক থেকে প্রাইভেটের ছাত্রই বেশী।
খুব সুক্ষ্মভাবে দেশে চুরি ডাকাতি,সন্ত্রাসী,ধর্ষন, লুটপাত আর দুর্নীতি বৃদ্ধি করার একটা পথ এটা।অদূর ভবিষ্যতে যদি প্রত্যেক সকালে ঘুম থেকে উঠে দেখি পত্রিকার সব গুলো পাতায় কোন বিজ্ঞাপন নেই,কলাম নেই,খেলাধুলা নেই,সম্পাদকীয় নেই,শুধু ধর্ষন,খুন,দুর্নীতি,আত্মহত্যা,লুট,কোপাকুপি,বাবা মাকে খুন করে নিজে আত্মহত্যা বা তার থেকেও জঘন্য কিছু তে পত্রিকা ভর্তি থাকে, তাহলেও আমি অবাক হবনা।আমি বাহবা দিবো!আল্লাহর কসম বিবেক বাধা দিলেও হয়ত বাহবা দিবো!কেরন তাদেরকে এগুলো করতে বাধ্য করা হয়েছে শিক্ষা জীবনেই!

আমার মত চুনোপুটির পক্ষ থেকে সরকের প্রতি এবং এর সাথে সম্পৃক্ত কর্তৃপক্ষের কাছে আকুল আবেদন,এইখানে শুধু ধনীরা পড়েনা, আমার মত নিম্ন মধ্যবিত্তরাও পড়ে,এবং তাদের সংখ্যাটায় অনেক বেশি

।ছোট্ট একটা স্বপ্ন নিয়ে সারা জীবনের ইনকাম বাবারা দেন,শুধু সন্তান কে শিক্ষিত করার ইচ্ছায়।দয়া করে এমন লাখ লাখ বাবাদের মুখের দিকে তাকিয়ে হলেও এরকম আত্মঘাতী একটা সিদ্ধান্ত প্রত্যাহার করুন।আমাদের দাবী মেনে নিন।আমরা তো এর বেশি কিছু চাইনা,আমাদের জন্য আপনাদের টাকা খরচ করতেও বলিনা।শুধু আমাদের টাকায়,ন্যায্য ভাবে শিক্ষা গ্রহন করার সুযোগ দিন।(নইলে উপরের দেয়া শর্ত মেনে নিন)
(কোন রাজনৈতিক দলের পক্ষে বিপক্ষে লিখিনি আমি,শুধু ন্যায় বলার চেষ্টা করেছি,তারপরও কেউ কষ্ট পেলে মআফ করবেন)।
কপি-বঙ্গমিত্র।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন