রবিবার, ১২ জুলাই, ২০১৫

কোটি মানুষের অনুপ্রেরণার উৎস যে ছবিটি

কথিত আছে, রাস্তায় গ্যাসের ল্যাম্পপোস্টের আলোয় পড়াশোনা করতেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। সেই ছবিই যেন আবার ফিরে এলো ফিলিপাইনের মানদাউ শহরের রাস্তায়। রাতে বাড়ি ফিরতে গিয়ে মেডিকেল কলেজছাত্রী জয়েসে টরেফ্রানকার চোখে পড়ল, ম্যাকডোনাল্ডস রেস্তোরাঁর নিয়নের আলোয় পড়াশোনা করছে এক পথশিশু।
বিরল এই দৃশ্যটি মোবাইল ক্যামেরায় বন্দি করে নিজের ফেসবুক ও টুইটারে পোস্ট করেন জয়েসে। ক্যাপশনে লেখেন, ‘পথশিশুটি আমার অনুপ্রেরণা।’ ছবিটি দ্রুত ছড়িয়ে পড়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে। জয়েসের অ্যাকাউন্ট থেকেই ছবিটি শেয়ার করা হয় সাত লাখের বেশিবার। এ ছাড়া বিভিন্নভাবে ছবিটি কয়েক কোটিবারের বেশি ব্যবহৃত হয়েছে বলে ফেসবুকের সূত্র উল্লেখ করে জানিয়েছে দ্য টেলিগ্রাফ।
ছবিটিতে সবারই মন্তব্য, শিশুটিকে দেখে অনুপ্রাণিত হয়েছেন তাঁরা। ফিলিপাইনের প্রেসিডেন্ট বেনিগনো আকুইনো তাঁর টুইটারে ছবিটি পোস্ট করে লেখে
ন, ‘আপনার বেশি কিছুর দরকার নেই। আপনি যেটা অর্জন করতে চান তার জন্য দৃঢ়প্রতিজ্ঞ ও মনোযোগী হওয়াটাই বেশি দরকার।’ শুধু দেশটির প্রেসিডেন্টই নয়, বিশ্বব্যাপী কোটি মানুষের অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে এই ছবি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন