জড়িয়ে পড়েছে ৫০ লাখ পরিবার ॥ ভূমি বিরোধ তুঙ্গে।জটিলতা নিরশনে দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরী।
০ প্রতি পাঁচ পরিবারের একটি বিরোধে জড়িত।
০ ১৯৫৪ সালের মামলা এখনও শেষ হয়নি ।
দেশের প্রায় ৫০ লাখ পরিবার ভূমি সংক্রান্ত বিরোধে জড়িত। এই হিসাবে প্রতি ৫টি পরিবারের মধ্যে একটি পরিবার এই সমস্যায় আক্রান্ত। ভবিষ্যতে আরও ৬ দশমিক ৬ শতাংশ পরিবার এই জটিলতায় পড়তে পারেন। দেশের ২৫ দশমিক ৩ শতাংশ পরিবার বর্তমান এবং পূর্বের ভূমি সমস্যার জন্য গড়ে বছরে ৩৮ দিন কাজে যেতে পারে না। এর ফলে বছরে প্রায় আট হাজার ৪০০ টাকার ক্ষতি শিকার হতে হয় প্রতিটি পরিবারকে।
অন্যদিকে ভূমি সমস্যায় জর্জরিত ১৮ দশমিক ৩ শতাংশ পরিবারের প্রতিটি পরিবারকে
ভূমি সংক্রান্ত সমস্যা সমাধানে প্রতিবছর পুলিশকে দিতে হচ্ছে ২২ হাজার ২৭০
টাকা। এই বিরোধের জের ধরে প্রতিবছর ২৫ শতাংশ পরিবার নির্যাতনের শিকার
হচ্ছে। শারীরিকভাবে লাঞ্ছিত হচ্ছে আরও সাড়ে ৭ শতাংশ পরিবার। এমন
পরিস্থিতিতে নারীপ্রধান পরিবারের সদস্যরা থাকেন খুবই নাজুক অবস্থানে। তাদের
ওপর চলে নানামুখী নির্যাতন। সমস্যা সমাধানে স্থানীয় সালিশকারীদের বেশি
পরিমাণে ঘুষ দিতে তারা বাধ্য হয়। সালিশকারীদেরও বছরে গড়ে ৫ হাজার ৪৮৩ টাকা
ঘুষ দিতে হচ্ছে। তা সত্ত্বেও এই সালিশকেই ভূমি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির
জন্য মানুষের প্রথম পছন্দ। অন্যদিকে, এই বিরোধ নিষ্পত্তিতে খরচ হচ্ছে
পরিবারের বার্ষিক আয়ের ৪৫ শতাংশ, যা পরিবারটিকে স্থায়ী অর্থনৈতিক ক্ষতির
দিকে ঠেলে দিচ্ছে।সূত্র-দৈনিক জনকন্ঠ।১২ই আগষ্ট ২০১৪ইং।০ ১৯৫৪ সালের মামলা এখনও শেষ হয়নি ।
দেশের প্রায় ৫০ লাখ পরিবার ভূমি সংক্রান্ত বিরোধে জড়িত। এই হিসাবে প্রতি ৫টি পরিবারের মধ্যে একটি পরিবার এই সমস্যায় আক্রান্ত। ভবিষ্যতে আরও ৬ দশমিক ৬ শতাংশ পরিবার এই জটিলতায় পড়তে পারেন। দেশের ২৫ দশমিক ৩ শতাংশ পরিবার বর্তমান এবং পূর্বের ভূমি সমস্যার জন্য গড়ে বছরে ৩৮ দিন কাজে যেতে পারে না। এর ফলে বছরে প্রায় আট হাজার ৪০০ টাকার ক্ষতি শিকার হতে হয় প্রতিটি পরিবারকে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন