সোমবার, ২০ জুলাই, ২০১৫

ম্যাগাসিরিয়াল আমাদের সমাজে মানসিক রোগও সৃষ্টি করে দিচ্ছে।।



সব সময় অন্যকে স্বন্দেহের চোখে দেখা

অন্যের ক্ষতি করতে চাওয়া

অন্যকে অপমান বা ছোট করতে চাওয়া

অন্যকে হিংসা করা

পরিবার বা আপন জনের প্রতি বিতৃষনা

 সব সময় দেওয়ালের অপর পার্শ্বের কথা শুনতে ইচ্ছা জাগা

এগুলো সবই মানসিক রোগের লক্ষণ
।।।
।।।

ম্যাগাসিরিয়াল যে  শুধু আমাদের সমাজ বা পরিবারে বিশৃংখলা সৃষ্টি করতেছে তা কিন্তু নয়,,

আমাদের সমাজে মানসিক রোগও সৃষ্টি করে দিচ্ছে।।

জ্ঞান,বিজ্ঞান,অর্থনীতি,সংস্কৃতি,প্রযুক্তি ও ইহুদি।

* পৃথিবীতে এক কোটি ৪০ লাখ ইহুদি। এর মধ্যে
- ৭০ লাখ আমেরিকায়,
- ৫০ লাখ এশিয়ায়,
- ২০ লাখ ইউরোপে এবং
- এক লাখ আফ্রিকায়।

* পৃথিবীতে ইহুদি এবং মুসলিমদের অনুপাত ১:১০০।
অর্থাৎ একজন ইহুদির বিপরীতে এক শ’ জন মুসলিম। এর পরও মুসলিমদের চেয়ে কয়েক শ’ গুণ ক্ষমতাবান ইহুদিরা।

এর কারণ হিসেবে বলা যায় সাংস্কৃতিক, অর্থনৈতিক, বিজ্ঞান ও প্রযুক্তি সব দিক দিয়েই ইহুদিরা এগিয়ে।
সূত্র-
-বঙ্গমিত্র।

রবিবার, ১৯ জুলাই, ২০১৫

দেশের সকল ফোরকানিয়া মাদ্রাসাকে চালু রাখার পদক্ষেপ নেওয়া হোক।

ছোট কালে আমাদের কোরান ও নামাজ শিক্ষার হাতেখড়ি প্রায়ই ফোরকানিয়া মাদ্রাসাতেই হয়েছে। এবং এই পদ্ধতিটাই ছিল কোরান ও নামাজ শিক্ষার সবচেয়ে সহজ পদ্ধতি।। অবশ্য  এখন এর চেয়ে আরো বেশি  সহজ পদ্ধতি তৈরি হয়েছে কিনা আমি জানি না।
তবে একটি পরিতাপের বিষয় আমাদের এলাকার আশে-পাশে ৩টি ফোরকানিয়া মাদ্রাসার মধ্যে এখন মাত্র ১টি চালু আছে।বাকী ২টি অনেক দিন যাবৎ বন্ধ হয়ে আছে।
আমি শুধু আমার এলাকার চিত্রটায় লিখলাম।।
যদি সারা দেশের চিত্র যদি এই রকম হয়ে থাকে,হয়তো  ভবিষৎ আমাদের সন্তানরা কোরান ও নামাজ শিক্ষা থেকে দুরে সরে যাবে।।
এমত অবস্থায় সরকারের কাছে আমাদের দাবী থাকবে,,
দেশের সকল ফোরকানিয়া মাদ্রাসাকে চালু  রাখার পদক্ষেপ নেওয়া হোক।
উল্লেখ্য ঃ শুধু সকালে পড়াতে হবে এম
ন কোন কথা নেই।

শুক্রবার, ১৭ জুলাই, ২০১৫

স্বপ্ন

দুজন রুগী হাসপাতাল এর ২ বেড এর রুম এ শুয়ে আছেন। একজন এর বিছানা জানালার পাশে, অপরজন উল্টো দিকে।
দুজনই শয্যাশায়ী কয়েক মাস হলো। যিনি জানালার পাশে আছেন তাকে রোজ সকালে ১ঘন্টা করে উঠে বসানো হয় যাতে তার অন্ত্র থেকে পানি বের করা যায়। আর অন্যজন সারাদিন সোজা হয়ে শুয়েই থাকেন।

তারা দুজনেই সারাদিন নানা বিষয়ে কথা বলেন। তাদের পরিবার, ছেলে মেয়ে, ঘর বাড়ি এসব থাকে তাদের আলোচনার বিষয়।
রোজ সকালে যখন জানালার পাশের মানুষটিকে ১ ঘন্টার জন্য উঠে বসানো হয় তখন তিনি জানালার বাইরের দৃশ্যের বর্ণনা দিতে থাকেন। তার বর্ণনায় সবসময় জানালার বাইরের পুরো জগত টাই যেন ফুটে উঠত! ভদ্রলোক এত সুন্দর করে বর্ণনা দিতেন যে, শিশুদের খেলাধুলা থেকে শুরু করে লেকের উপর হাসের সাতার কাটা আর ফুলের উপর মৌমাছির মধু আহরণ .......সবটাই থাকত ...এমনকি তার বর্ণনায় ছোট ছোট ছেলে মেয়েদের কাগজের নৌকা পানিতে ভাসানো আর রৌদ্রজ্জল দিনে মেঘের রুপালি আবরণ এর কথাও ছিল! ... আর তার এই বর্ণনা শুনে পাশের রুগীটি যেন প্রাণ ফিরে পাচ্ছিলেন .....প্রতিটি বর্ণনাই যেন তাকে বেচে থাকার স্বপ্ন দেখাচ্ছিল!
এভাবে দিন খন মাস পার হয়ে একদিন সকালে নার্স সকালে ওষুধ দিতে এসে দেখে জানালার পাশের মানুষটি আর বেচে নেই!! নার্স ব্যথার মন নিয়ে তার সহকর্মীর সাহায্যে লাশটি সেখান থেকে সরানোর ব্যবস্থা করলো
সাথের অন্য রুগীরও অনেক মন খারাপ হলো।
ভদ্রলোক নার্স এর সাহায্য নিয়ে তার বিছানা জানালার পাশে শিফট করে নিল ...

জানালার পাশে বিছানা পেতেই তার মন চাইল বাইরের দৃশ্য উপভোগ করতে। একী!! বাইরে তাকিয়ে দেখে বিশাল একটা দেয়াল ছাড়া আর কিছুই দেখা যায় না!!
নার্স কে দেকে জিজ্ঞাসা করতেই নার্স বলল, 'ভদ্রলোক তো অন্ধ ছিলেন, তিনি তো আপনার মন ভালো করার জন্য নানারকম সুন্দর বর্ণনা দিতেন!'

শিক্ষা:
নিজে কষ্টে থাকলেও অন্যকে সুখ দেয়ার মধ্যে অনেক আনন্দ আছে। দুঃখ শেয়ার করলে তা ২ ভাগ হয় আর সুখ শেয়ার করলে তা ২ গুন হয়! আসুন আমরা নিজে যেভাবেই থাকি না কেন, আমাদের আশেপাশের মানুষদের সুখে রাখার চেচ্টা করি

বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০১৫

খলিফা উমরের ঈদ শপিং : সততার এক অনন্য উদাহরণ।


প্রায় অর্ধ পৃথিবীর শাসক হযরত উমর (রাঃ) এর খিলাফতের প্রথম দিকে হযরত আবু উবাইদা (রাঃ) তথন রাষ্ট্রীয় কোষাগার দেখাশুনা করতে
ন। ঈদের আগের দিন খলীফার স্ত্রী খলিফাকে বললেন, ‘আমাদের জন্য ঈদের নতুন কাপড় না হলেও চলবে, কিন্তু ছোট বাচ্চাটি ঈদের নতুন কাপড়ের জন্য কাঁদছে’।
খলীফা বললেন, ‘আমার তো নতুন কাপড় কেনার সামর্থ্য নেই’।
পরে খলীফা উমর (রাঃ) হযরত আবু উবাইদাকে এক মাসের অগ্রিম বেতন দেয়ার জন্য চিঠি পাঠালেন।
সমগ্র মুসলিম জাহানের খলীফা যিনি, যিনি অর্ধ পৃথিবী শাসন করছেন, তাঁর এ ধরণের চিঠি পাঠ করে হযরত আবু উবাইদার চোখে পানি এসে গেল। উম্মতে আমীন হযরত আবু উবাইদা (রাঃ) বাহককে টাকা না দিয়ে চিঠির উত্তরে লিখলেন, ‘আমীরুল মুমিনীন! অগ্রিম বেতন বরাদ্দের জন্য দুটি বিষয়ে আপনাকে ফয়সালা দিতে হবে।
প্রথমত, আগামী মাস পর্যন্ত আপনি বেঁচে থাকবেন কি না?
দ্বিতীয়ত, বেঁচে থাকলেও মুসলমানেরা আপনাকে খিলাফতের দায়িত্বে বহাল রাখবে কিনা?’
চিঠি পাঠ করে হযরত উমর কোন প্রতি উত্তর তো করলেনই না, বরং এত কেঁদেছেন যে তাঁর চোখের পানিতে দাঁড়ি ভিজে গেলো। আর হাত তুলে হযরত আবু উবাইদার জন্য দোয়া করলেন, ‘আল্লাহ আবু উবাইদার উপর রহম কর, তাঁকে হায়াত দাও’।
(লিখাটা দৈনিক পত্রিকা থেকে কপি করা)

চট্টগ্রামের জাতীয় শ্রমিক লীগের ইফতার মাহফিল অনুষ্টিত

মিছবাহ উদ্দিন রাজিব, লোহাগাড়া(চট্টগ্রাম) :চট্রগ্রাম দক্ষিণ জেলা জাতীয় শ্রমিক লীগের উদ্যোগে দক্ষিণ জেলা আওয়ামীলীগ কার্য্যলয়ে ১৩ই জুলায় অনুষ্টিত হল অালোচনা সভা ও ইফতার মাহফিল। এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয় শ্রমিক  লীগ এর সভাপতি মোহাম্মদ নূরুল  হাকিম। প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা অাওয়ামী লীগ এর সভাপতি অালহাজ্ব মোছলেম উদ্দিন অাহমদ। প্রধান বক্তা হিসেবে উপস্হিত ছিলেন দক্ষিন জেলা অাওয়ামীলীগ এর সাধারন সম্পাদক মফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন দক্ষিন  জেলা অাওয়ামীলীগ এর সহ-সভাপতি মোতাহেরুল ইসলাম। অারো উপস্হিত
ছিলেন দক্ষিন জেলা অাওয়ামীলীগের  
সাংগঠনিক সম্পাদক এডঃ প্রদীপ দাশ,দক্ষিন জেলা জাতীয় শ্রমিক লীগের সদস্য দেবব্রত ও নাছির উদ্দিন।অনুষ্টান পরিচালানা করেন দক্ষিন জেলা জাতীয় শ্রমিক লীগ এর সভাপতি ইয়াছিন চৌধুরী। অনুষ্টানে নেতৃবৃন্দ সহ অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন লোহাগাড়া উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি ফরিদ
উদ্দিন, সাধারন সম্পাদক নুরুল হক নুনু প্রমুখ।অনুষ্টানে বক্তারা বলেন পবিত্র রমজান মাসে গরীব
মেহনতি মানুষের পাশে দাঁড়ানো অামাদের নৈতিক দায়িত্ব।

মঙ্গলবার, ১৪ জুলাই, ২০১৫

আমরা এমন দেশের নাগরিক।যে দেশে ১২লক্ষ টাকায় পুলিশ প্রত্যক্ষ খুনের আসামীও ছেড়ে দে !

 ১২ লক্ষ টাকায় পুলিশ ছেড়ে দিয়েছিল রাজন হত্যাকারী কামরুলকে!----------
 রফা হয়েছিল ১২ লক্ষ টাকায় । ৬ লক্ষ টাকা সাথে সাথে দেওয়া হয়। বাকী টাকা সৌদি আরব পৌছে দেওয়ার কথা ছিল। এ কারণে কা
মরুল ইসলামকে মামলার প্রধান আসামী করেননি এস আই আমিনুল ইসলাম।সূত্র-দৈনিক পত্রিকা।