সারা দিন প্রায়
১০/১২ স্কুলে ঘুরা-ঘুরি করে ক্লান্ত
হয়েছে ও মনও খারাপ হয়ে আছে। বলল তাদের একটি স্যানিটিশন প্রকল্প আছে-যা তারা
স্থানীয় স্কুলের সাংস্কৃতিক কর্মীদে দ্বারা গান ও অভিনয়ের মাধ্যমে সম্পাদন করে
থাকে।
তার চাকুরীটা
ছিল লোহাগাড়ায় নতুন। এর আগে আরো কয়েকটি উপজেলায় কাজ করেছে সে, কোথাও কোন দিন
সংস্কৃতি কর্মীর অভাব হয়ে নি। কিন্তু আজ লোহাগাড়ায় এসে সাংস্কৃতিক কর্মীর অভাব হয়েছে।
আজ সময়টা
২০১৬ইং। আমার জানা মতে চট্টগ্রামের লোহাগাড়ায় আজ কোন সংস্কৃতিক
কর্মীর অভাব নেই। প্রায় প্রতিটি স্কুলে সাংস্কৃতিক কর্মীদের দল ও ক্রীড়া দল আছে। যে
লোহাগাড়া ক্রীড়া ও সংস্কৃতিতে পিছিয়ে ছিল আজ সে লোহাগাড়া ক্রীড়া ও সংস্কৃতিতে অনেক
এগিয়ে । আজ লোহাগাড়ার আলহাজ্ব মোস্তাফিজুর রহমান বিশ্ব-বিদ্যালয়
কলেজ এর ফুটবল দল ভারত এর মাটিতে গিয়ে শিরোপা অর্জন করে নিয়ে এসেছে। আজ লোহাগাড়ার
স্কুল ফুটবল দল জেলা পর্যায়ে খেলে এসেছে।আজ আমাদের লোহাগাড়ার ১টি স্কুলে মঞ্চ নাটক
মঞ্চায়ন হওয়ার প্রক্রিয়া চলছে।আজ লোহাগাড়ায় স্বাধীনতা দিবস ও বিজয় দিবসে কুচকাওয়াজ
অনুষ্টিত হচ্ছে। আজ লোহাগাড়া কেন্দ্রিক ফুটবল ও ক্রিকেট দল গঠন করা হয়েছে। আজ আমরা
আমাদের সন্তানদের শিল্প-কলা একাডেমীতে ভর্তির স্বপ্ন দেখি। আজ লোহাগাড়া শিল্প
একাডেমীর দরজা খোলা থাকে।
এই সবই যার
আন্তরিক প্রচেষ্টায় সম্ভব হয়েছে-তিনি আমাদের লোহাগাড়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা
জনাব ফিজনুর রহমান। ক্রীড়া ও সংস্কৃতির এই অবদানের জন্য লোহাগাড়ার মানুষ ওনাকে সারা
জীবন স্মরণ রাখবে এবং আমি ব্যক্তিগত ভাবে এই মহান কারিগরকে ধন্যবাদ জানাচ্ছি।
এরপরও মহান এই কারিগরের কাছে আমরা লোহাগাড়াবাসী আরো কয়েকটি জিনিস প্রত্যাশা করি-
০১/শিশুদের জন্য লোহাগাড়ায় ১টি শিশু পার্ক
এবং প্রতিটি স্কুলে শিশু বান্ধব শ্রেণী কক্ষ প্রতিষ্টা নিচ্ছিৎ করা।
০২/স্কুল বা কলেজ এর প্রতিটি ছাত্র-ছাত্রীকে ক্রীড়া বা সংস্কৃতির সাথে যুক্ত করার পদক্ষেপ।(যে যে বিষয়ে দক্ষ)
০৩/ লোহাগাড়ায় শিল্প-কারখানা স্থাপনের লক্ষ্যে সরকারী/বেসরকারী পর্যায়ে
চেষ্টা চালানো।
আমরা আশা করি আপনার
নিপুণ হাতেই হবে আমাদের সমৃদ্ধ ও সুন্দর লোহাগাড়া।
=====================
বি.দ্রঃ-লিখার সব তথ্য গুলো এলাকার বিভিন্ন শিক্ষার্থী
ও ফেসবুক তথ্য থেকে নেওয়া। অনিচ্ছাকৃত ভাবে কোন তথ্য ভূল হলে ক্ষমা করবেন।
মুহাম্মদ ওমর ফারুক।
পরিচালক-
We love to see dreams(আমরা সপ্ন দেখতে ভালবাসি)
(ফেসবুক
গ্রুপ)



