সোমবার, ২৫ জানুয়ারি, ২০১৬

আমি মন থেকে শিখতে চাই

আমাকে কেউ শেখাতে পারো
কেমন করে বাচতে হয়?
কেমন করে কালো থেকে
আলোর পথে আসতে হয়?


আমাকে কেউ শেখাতে পারো
কেমন করে কারো থেকে
মুখ ফিরিয়ে থাকতে হয়?
কেমন করে স্বার্থ দেখে
সেই পথেই সুযোগ বুঝে চলতে হয়?
কেউ কি আমায় বলতে পারো
কেমন করে ভীরুর মত মুখ লুকিয়ে থাকতে হয়?
কেমন করে বেঈমানির পাগলা ঘোড়ায়
চড়তে হয়?
বললেও ঠিক পারব না...পারো যদি শিখিয়ে দাও...
কেমন করে মানুষ হয়ে মরতে হয়।।।(সংগ্রহ)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন