বৈশাখ
উপলেক্ষ্যে স্থানীয় শিল্পীদের নিয়ে লোহাগাড়ায় সর্বপ্রথম মঞ্চায়িত হল মঞ্চ নাটক
"কচাঁল"।
লোহাগাড়ার
শিল্প সাংস্কৃতির ইতিহাসে এই শুভ ঘটনা ও শুভ ঘটনার মানুষ গুলোর নাম চির স্মরণীয়
হয়ে থাকবে।
একটি ব্যক্তিগত চিন্তাধারা মূলক ব্লগ। আমরা স্বপ্ন দেখি সুন্দর আগামীর।কুসংস্কার মুক্ত পৃথিবীর। তবে অবশ্যই ধর্ম মুক্ত নয় ।।।
এক গ্রাম্য ডোবায় কয়েকটি ব্যাঙ বাস করত। তারা ভাবত এটাই মনে হয় পৃথিবী আর
ওরাই পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর প্রানী। ভাবাটাই স্বাভাবিক ছিল কারন ঐ ডোবায়
ব্যাঙগুলোর চেয়ে বড় কোনো প্রানী ছিল না। ছিল কিছু ছোট ছোট জলজ পোকা।
ব্যাঙগুলো সবসময় ওদের উপর খুব অত্যাচার করত। যখন যাকে খুশী খেয়ে ফেলত।
একবার ওই গ্রামটি বন্যায় প্লাবিত হল এবং ওই ব্যাঙগুলো পানির তোড়ে একটা
পুকুরে চলে গেল। পুকুরে চলে এলেও ওরা ওদের হামবড়া ভাব ছাড়তে পারল না। পারবে
কীভাবে দীর্ঘদিনের অভ্যাস যে। ওই পুকুরে বাস করত এক সাপ। ব্যাঙ গুলো
যেহেতু সারাজীবন ডোবায়ই কাটিয়েছিল তারা সাপ কী জিনিস সে সম্পর্কে ওদের
কোনো ধারনা ছিল না। তাই সাপ দেখেও ওরা না লুকিয়ে সাপের সামনে সবাই মিলে
মাস্তানি করতে গেল আর ফলসরূপ একে একে ব্যাঙগুলো সাপের পেটে চলে গেল আর
এভাবেই কুয়োর ব্যাঙদের জীবনাবসান হল।